সিদ্ধিরগঞ্জে জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির ৫ম পর্ব সমাপনী এবং নতুন সদস্য ভর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ঝুটপট্টিস্থ ব্যবসায়ী সমিতি অফিস সংলগ্নে এ ভর্তি উৎসব অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক পিপিএ এর পক্ষে এস,আই, বজলুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা বাবুল প্রধান, দপ্তর সম্পাদক হাজী নুরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ¦ নেকবর আলী, বিশিষ্ট সমাজসেবক শাহজালাল, জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার হোসেন, কোষাধ্যক্ষ হাজী আসাদউল্লাহ, সহ-কোষাধ্যক্ষ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মালেক ও মিলাদ সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ।
সভাপতির বক্তব্য জালকুড়ি গার্মেন্টস ওয়েষ্টেজ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, একটি সমিতি তখনি শক্তিশালী হয় যখন সাংগঠনে স্বচ্ছতা ও সাংগঠনিক কাজগুলা নিময়তানন্ত্রীক ভাবে হয়। আমরা দায়ীত্বে থেকে সবসময় চেষ্টা করেছি এই সমিতি স্বচ্ছ ভাবে পরিচালনা করার জন্য।
তিনি আরো বলেন আমরা ব্যবসায়ীরা সবসময় যেন ঐক্যবন্ধভাবে থাকতে পারি, নিজেরা সু-সংগঠিত থাকতে পারি। সংগঠনের কোন ব্যবসায়ী যদি কোন সমস্যায় পরে তাহলে এই সংগঠন যাতে তার পাশে দাড়াতে পারে তার জন্য এই সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার জন্য সবাই কে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।





