বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ দোয়া করা হয়েছে।
আড়াইহাজারের মনোনয়ন বঞ্চিত তিন হেভিওয়েট প্রার্থী পক্ষ থেকে দোয়ার এই আয়োজন করা হয়। বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মাদ্রসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে দিনভর কুরআন খতম করা হয়।
মাহমুদুর রহমান সুমন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনের শিকার আমাদের গণতন্ত্রের মাতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আমরা সবাই মায়ের জন্য দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
সাবেক এমপি আঙ্গুর বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসী দোয়া করছেন। দেশে গণতন্ত্র পুর্নরুদ্ধারে আমাদের মাতা বেগম খালেদা জিয়া লড়াই করেছেন। তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি।
পারভীন আক্তার বলেন, গণতন্ত্র উদ্ধারসহ ভোটের অধীকার ফিরিয়ে দিয়েছেন আমাদের মা বেগম খালেদা জিয়া। তিনি ২০ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তার জন্য দেশবাসী দোয়া করছেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি গণতন্ত্রের মা যেন সুস্থ হয়ে সন্তানদের মাঝে ফিরে আসেন এবং দেশের হাল ধরেন।

দোয়ায় অংশ নেন জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদ উল্যাহ মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি মঞ্জুর হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শব্দর আলীসহ আরও অনেকে। এসময় স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো শতশত নেতাকর্মী অংশ নেন। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুর সঞ্চালনায় সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের সভাপতিত্বে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। প্রধান বক্তা ছিলেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু।




