নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন,তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ নভেম্বর জামপুর ইউনিয়নের বস্তল এ্যাম্পেয়ার স্টিলমিল এর মাঠে –বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান উপস্থিতিতে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আজহারুল ইসলাম মান্নান বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেনো আমার মাতৃতুল্য নেত্রীকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এসময় জামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীসহ সাধারণ জনগণ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেন,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার,উপজেলা বিএনপির, উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান,৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন,উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা ওমর ফারুক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,জামপুর বিএনপির নেতা মো.গোলজার প্রধান প্রমূখ।




