নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ৩ কোটি টাকার দুয়ারী জাল জব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে চাইনিজ দুয়ারী নেট তৈরির একটি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর ও র‍্যাব-১১। অভিযানে প্রায় ৩ কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ দুয়ারী নেট জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফতুল্লার দেওয়ানবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সদর উপজেলা সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ এবং র‍্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার আল মাসুদ খান। তারা জানান, নিষিদ্ধ এই চায়নিজ দুয়ারী নেট দেশে নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসের মূল কারণগুলোর একটি। জলজ পরিবেশ ও প্রজনন মৌসুমে এ নেট মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে, যা মাছের বংশবৃদ্ধি ধ্বংস করে দেয়।

অভিযানকারীরা আরও জানান, এসব নেট নিয়মিতভাবে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে, যা রোধে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও নিশ্চিত করেছেন তারা।

অভিযানের সময় স্থানীয় জনসাধারণ ব্যাপক সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >