নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় নাশকতার অভিযোগে তিনজন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহযোগীসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) রাতে ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়ামী লীগ নেতা তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহযোগী এনায়েতনগর শাসনগাঁও এলাকার মো. সাগর সর্দার (২৬) এবং একই এলাকার মো. সেতু (৪৫)।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়া তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >