সিদ্ধিরগঞ্জের পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ডেঙ্গু নির্মূল বিভিন্ন প্রকার রোগব্যাধি প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্ধোধন করেন পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাছিম আহমেদ।
এ সময় বিভিন্ন সড়ক, বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা পানি অপসারণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।
পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাকিবুল দেওয়ানের সার্বিক তত্ত¡াবধায়নে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল প্রধান, মনিরুজ্জামান সবুজ শিকদার।

আরো উপস্থিত ছিলেন, পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন, আব্দুল হান্নান ও সুলতান আহমেদসহ বিদ্যালয়ের ছাত্ররা।
এসময় প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ নাছিম আহমেদ বলেন, নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নাই। আপনারা জানেন ডেঙ্গু আক্রান্ত হয়ে জালকুড়ি এলাকায় বেশকিছু লোকের মৃত্যু হয়েছে আমরা তাদের সকলের রুহেম মাগফেরাত কামনা করছি।
ডেঙ্গু নির্মূলসহ বিভিন্ন প্রকার রোগব্যাধি প্রতিরোধে আমাদের এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।




