নারায়ণগঞ্জ ।
,

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নি/হ/ত ২, আ/হ/ত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে রূপসী যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন ও তিন জন গুরুতর আহত হয় ।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানায়,
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >