নারায়ণগঞ্জ ।
,

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদন

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কুষ্টিয়া জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল খন্দকারের সুপারিশক্রমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তুহিন এবং সাধারণ সম্পাদক এবি ফরিদ আহমেদ কুষ্টিয়া জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে মো. নাসির উদ্দীন সরকারকে সভাপতি এবং মনির হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটি অনুমোদনের পর কুষ্টিয়া জেলা বাউল দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সোহেল খন্দকার নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কুষ্টিয়া জেলা কমিটির অনুমোদনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >