নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মুসল্লিদের সঙ্গে এমপি আল আমিনের মতবিনিময়

নারায়ণগঞ্জ-৪ আসনের এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও শাহী মসজিদে গিয়ে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।

শুক্রবার জুমার নামাজের আগে মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় এলাকার সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময়ের পাশাপাশি এসব সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য।

পরে মসজিদে মুসল্লিদের সঙ্গে পবিত্র জুমার সালাত আদায় করেন আবদুল্লাহ আল আমিন।

সালাত শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে সংক্ষিপ্তভাবে মতবিনিময় করেন সংসদ সদস্য।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >