নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রকি ওরফে ‘পেটকাটা রকি’ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফতুল্লা মডেল থানাধীন উত্তর ইসদাইর সাকিনস্থ রেললাইনের সংলগ্ন পুলপাড়ের পশ্চিম পাশের ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার রকি ওরফে পেটকাটা রকি ফতুল্লার ইসদাইর কাপড়িয়াপট্টি এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) শামীম হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় রকি ওরফে পেটকাটা রকিকে আটক করে তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা এবং দুটি গ্রেফতারি পরোয়ানার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত রকির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >