নারায়ণগঞ্জ ।
,

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নিকট  আত্মীয়দের সন্ত্রাসী হামলায় মা ও মেয়ে জখম

বন্দর প্রতিনিধি: বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নিকট আত্মীয়দের সন্ত্রাসী হামলায় মা ও মেয়ে গুরুত্বর জখম হয়েছে। ওই সময় হামলাকারিরা মা ও মেয়েকে বেদম ভাবে পিটিয়ে ২ আনা ওজনের কানের দুল ও ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

  স্থানীয় এলাকাবাসী আহত মা ও মেয়েক গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।  সন্ত্রাসী হামলায় আহতরা হলো মক শেফালী চৌধুরী (৪৮) ও মেয়ে জুঁথী চৌধুরী (২৪)। এ ঘটনায় আহত মা শেফালী চৌধুরী বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বন্দর থানার আমিন আবাসিক এ ঘটনাটি ঘটে।


অভিযুক্তরা হলো,  বন্দর আমিন আবাসিক এলাকার মৃত রাম চরনের ছেলে  সত্ত নারায়ণ চৌধুরী তার  ছেলে চন্দন চৌধুরী তার স্ত্রী পূজা চৌধুরী ও সত্ত নারায়ণ চৌধুরী স্ত্রী সুচিত্রা চৌধুরী।


জানা গেছে, বিবাদীগন বাদিনীর নিকটতম আত্মীয়। বুধবার সকাল ৯টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সকল বিবাদীগন বাদিনী ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ ঘটনায় বাদিনী বিবাদীগনকে গালাগালি করতে নিষেধ করলে ওই সময় সকল বিবাদীগন ক্ষিপ্ত হয়ে বাদিনীকে বেদম মারপিট করে নিলাফুলা জখমসহ পরিধানের কাপড়চোপড় ছিড়ে শ্লীতাহানী করে।তার ডাক চিৎকারে ওই সময় তার মেয়ে জুঁথী চৌধুরী তার মা বাঁচাতে এগিয়ে আসলে ওই চন্দন চৌধুরী ও তার পিতা সত্ত নারায়ণ চৌধুরী আরো বেশী ক্ষিপ্ত হয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ২ হাত ভেঙ্গে দেয়। ওই সময় পূজা চৌধুরী ও তার শ্বাশুড়ি  সুচিত্রা চৌধুরী ক্ষিপ্ত হয়ে বাদিনী মেয়েকে চুল ধরে টানাহেঁচড়া করে৷ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালিয়ে   ২ আনা ওজনের  কানের দুল ও ৬ আনা ওজনের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >