নারায়ণগঞ্জ ।
,

মুসলিমনগরে বিক্ষোভ সমাবেশ এড: আলমগীর
শেখ হাসিনা ২০৪০ সালেও দেশে আসবে না, তাই উকি ঝুঁকি মেরে নিজের বিপদ ডেকে আনবেন না

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড: এসএম মাহমুদুল হক আলমগীর বলেছেন, বিগত ১৭ বছর অনেক জুলুম নির্যাতন করার ফলে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আর উকি ঝুঁকি দিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। কেউ যদি আন্দোলনের নামে মাঠে নামার চেষ্টা করে তাহলে তাদেরকে ঘর থেকে ধরে এনে জেল হাজতে ভরে দিয়ে আসবো। আমরা কিন্তু সকলের বাড়ি ঘর চিনি, উকি ঝুঁকি না দিয়ে শান্তিতে বসবাস করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মুসলিমনগর এতিমখানা মোড়ে এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে দলের প্রধান শেখ হাসিনা দলের নেতাকর্মীদের ফেলে নিজের ফ্যামিলির লোকজন নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় সেই নেত্রীর ফালতু আওয়াজে যারা মাঠে নেমে উকি ঝুঁকি মারার চেষ্টা করছে তাদেরকে কঠোর হুশিয়ারী দিয়ে বলতে চাই, শান্তিতে আছেন শান্তিতে থাকেন। অহেতুক উকি ঝুঁকি মেরে নিজের বিপদ ডেকে আনবেন না। আপনাদের নেত্রী ডিসেম্বর মাসে আসার যেই ঘোষণা দিয়েছে এটা তার ফাঁকা ভুলি। উনি ডিসেম্বর তো দুর থাক ২০৪০ সালের ডিসেম্বরেও আসবে না।

এড: আলমগীর আরো বলেন, আওয়ামী লীগের ১৭ বছরে জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগন ভোট দিতে পারে নাই। বাংলার জনগন সেই আওয়ামী লীগকে আর দেখতে চায় না। জনগনের তোপের মুখে পালিয়ে গিয়ে ৬ মাস না যেতেই আবার দেশের আসার স্বপ্ন দেখছেন তা কখনো হবে না। আওয়ামী লীগ যেহেতু জনগন বয়কট করেছে তাই যেখানে পালিয়ে রয়েছেন সেখানেই থাকেন।

এনায়েতনগর ইউনিয়ন ৩নং বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, সহসভাপতি আমিনুল হাসান লিটন, ফতুল্লা থানা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী, ৭নং ওয়ার্ড
বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক সেলিম সরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রধান, ফতুল্লা থানা বিএনপি নেতা জাহাঙ্গীর, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক, বিএনপি নেতা মোশারফ হোসেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোক্তার হোসেন, কবির হোসেন, আলম মোল্লা, যুবদল নেতা মো: আলম, সাদ্দাম হোসেন, মৎসবীজি দল নেতা তারেক হাসান শুভ, ছাত্রদল নেতা আকাশ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >