নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ২১ মামলার কুখ্যাত আসামি সেলিম গ্রেপ্তার

হত্যা-মাদক-আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলাসহ ২১ মামলার আসামি কসাই সেলিম (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ (সেপ্টেম্বর) বুধবার রাতে ফতুল্লার মাসদাইর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম ফতুল্লার মাসদাইরবাজার এলাকার নাসির কসাইয়ের ছেলে।

ফতুল্লা মডেল থানার এস আই নন্দন চন্দ্র সরকার জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হত্যা-মাদক-পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাসহ সর্বমোট ২১ মামলার আসামি সেলিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাসহ ফতুল্লার আলোচিত সোর্স ইমন হত্যা মামলার আসামি হচ্ছেন সেলিম।

তিনি আরো জানান, সোর্স ইমন হত্যার রহস্য উদঘাটনে সেলিমকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >