২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, (সোমবার) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, যানজটসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও নাগরিক সমাজের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। নাগরিকদের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জ জেলার মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
এসময় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






