সীমান্তজুড়ে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একদিনের এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা।সোমবার (২৮ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা

তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।সুলতানপুর
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, ক্লপ-জি ক্রিম, ল্যাক্সফার সিরাপ, শ্যাম্পু, বাজি, কুঁইচা মাছ, গরু, ইস্কাফ সিরাপ,
মদ, গাঁজা, ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করে।বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং পুশ-ইন প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন।




