নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ র্তীব্র যানযটের সৃস্টি

নারায়ণগঞ্জ বন্দরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ  সিএনজি ও অটোরিক্সা চালকরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এ অবরোধ কর্মসূচি পালন করা হয় । এ ঘটনায় বন্দরে  নবীগঞ্জ থেকে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানযটের সৃস্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ফারুক গণমাধ্যমকে  জানান,  দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ  রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। রাস্তাটি খারাপ থাকার কারনে প্রতিদিনেই কোন না কোন স্থানে র্দূঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা খাইরুল জানান, রাস্তা সংস্কার কাজে দায়িত্বপ্রাপ্ত   ঠিকাদার প্রতিষ্ঠানের চরম উদাসিনতা ও স্বেচ্ছাচারিতার কারনে এ রাস্তার সংস্কার কাজ আজও সম্পর্ন হয়নি। বারবার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা সড়ক অবরোধে যেতে বাধ্য হয়েছে। দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভোগী মালিক ও শ্রমিকগন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >