নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ও শনিবার সকালে বৈদ্যেরবাজার ঘাটের আশপাশের নদী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তিনজন হলেন—সামিনা (১৭), সজিব (২৪) ও সামিন (৫)। এর আগে ঘটনার দিন রায়েশা বেগম (৫৫) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে ১৪ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ হন।
এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন (৫৫)। স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।






