ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জন সক্রীয় সদস্য গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে।
এই অভিযানের ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৫:৫০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে একত্রিত হওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—১। মোঃ রাজু (৩৯), পিতা-মৃত বছির উদ্দিন, মাতা-ফুল বানু, সাং-গলাচিপা মসজিদের পাশে, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি-পূর্ব ইসদাইর বুড়ির দোকান মেলা মাঠের সাথে, খান টাওয়ার গলি, বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ সিয়াম (২২), পিতা-মোঃ ইসমাইল, মাতা-শেফালী বেগম, স্ত্রী-তানজিলা আক্তার পিয়া, সাং-পূর্ব ইসদাইর বুড়ির দোকান, যাত্রা মাঠের সাথে আমিন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৩। মোঃ রাসেল বাবু (৩৫), পিতা-রতন খা, মাতা-রহিমা বেগম, স্ত্রী-মোসাঃ ইতি, সাং-পূর্ব ইসদাইর রসুলবাগ, রফিক সাহেবের শ্যালিকার বাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৪। জয় দাস (২৫), পিতা-উত্তম কুমার সুমন, মাতা-শিল্পি দাস, সাং-গৌরিপুর বাজারের পাশে, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, এ/পি-শেরে বাংলা রোড, মাসদাইর হারুন ডাইং, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৫। মোঃ মেহেদী হাসান (২১), পিতা-জয়নাল আবেদীন, মাতা-রাবেয়া বেগম, সাং-নগর ঢেউকাদি হাজী বাজারের পাশে, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি-উত্তর মাসদাইর রাবেয়া ক্লিনিকের কাছে নিঝুম সোসাইটি ভবনের পাশের বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৬। মোঃ লিটন (৪২), পিতা-মোঃ শরীফ উদ্দিন, মাতা-মৃতা হামিদা খাতুন, সাং-দক্ষিন এনায়েতনগর ৮ তলা ভবনের পাশের বাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৭। মোঃ হুমায়ন আহম্মেদ (৪০), পিতা-মৃত আঃ আজিজ মাতব্বর, মাতা-আনোয়ারা বেগম, স্ত্রী-সেলিনা বেগম, সাং-কায়েমপুর জেলখানার পাশে, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৮। মোঃ দিন ইসলাম নয়ন (২১), পিতা-মোঃ আনোয়ার হোসেন আনু, মাতা-চম্পা বেগম, সাং-পূর্ব ইসদাইর বুড়ির দোকান লালের বাড়ী সামনে শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ৯। মোঃ সুমন (২০), পিতা-মোঃ বরকত, মাতা-সেলিনা বেগম, সাং-রামপুর পাথার (মধ্যপাড়া), থানা-বাগমারা, জেলা-রাজশাহী, এ/পি-পূর্ব ইসদাইর বুড়ির দোকান লালের বাড়ী সামনে শাহ আলমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ১০। মোঃ সিফাত (২১), পিতা-জুয়েল, মাতা-মোসাঃ হেলেনা বেগম, সাং-হাসেমপাড়া, পোস্ট-ধাপের হাট, থানা-সাদুল্ল্যাপুর, জেলা-গাইবান্ধা, এ/পি-তালতলা ওয়াবদারপুর ফকিরা গার্মেন্টস এর সামনে জনৈক আলগমগীর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ১১। মোঃ হাসান জামিল (২১), পিতা-ইকরাম মোল্লা, মাতা-হাসিনা বেগম, সাং-চর জানাজাত নদীর পাড়ে, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, এ/পি-পুলিশ লাইন্স ঢালে বাসন্তীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ১২। মেহেদী হাসান মাহিন (২০), পিতা-মাহবুব মিয়া, মাতা-মহিমা খাতুন, সাং-বানরশিপুর, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ, এ/পি-পুলিশ লাইন্সের ঢালে আফাজনগর ধনুর বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ১৩। মোঃ জাহাঙ্গীর আলম (২৩), পিতা-আঃ খালেক, মাতা-আছিয়া খাতুন, সাং-গুচ্ছ গ্রাম ক্যাম্পের সাথে, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, এ/পি-টাগারপাড় ডেনিসনের গলি ইন্তু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ; ১৪। মোঃ অভি (১৭), পিতা-মোঃ মোস্তফা, মাতা-আসমা বেগম, সাং-এনায়েতনগর কসাই পট্টি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি-এনায়েতনগর ৮তলা ভবনের সামনে শফিক-ইমদাদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ১৫। মোঃ আব্দুল্লাহ (১৭), পিতা-মোঃ রয়েল মিয়া, মাতা-মর্জিনা বেগম, মামা-সানোয়ার, সাং-শূন্যের গাছা, থানা-কেশবপুর, জেলা-যশোর, সাং-এনায়েতনগর কসাই পট্টি ৮তলা ভবনের সামনে শফিক-ইমদাদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এবং ১৬। মোঃ ফেরদৌস (১৬), পিতা-মোঃ নুর নবী, মাতা-মোসাঃ ফারজানা, সাং-এনায়েতনগর কসাই পট্টি ৮তলা ভবনের সামনে শফিক-ইমদাদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এস আই (নিঃ) জহিরুল, এসআই(নিঃ) মফিজ, এএসআই (নিঃ) জহির, এএসআই (নিঃ) জুয়েলসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় উপরোক্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা টিম অভিযান পরিচালনা করছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, প্রচার-প্রচারণা, একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড ও অপরাধ সংঘটনের প্রচেষ্টার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধিত ২০১৩)-এর প্রযোজ্য ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।




