নারায়ণগঞ্জ ।
,

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

​নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী আওয়ামী লীগের অরাজকতা, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল পূর্ব প্রতিবাদ সভায় মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, সাধারণ মানুষের অধিকার হরণ এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য আওয়ামী লীগ এখনো নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিএনপি ও এর অঙ্গ-সংগঠন রাজপথে থেকে জনগণের অধিকার রক্ষায় যেকোনো চক্রান্ত রুখে দিতে প্রস্তুত রয়েছে।

​এ সময় মহানগর বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসহ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

​সমাবেশ শেষে গণমাধ্যমে বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। আওয়ামী অপশক্তির নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ।”

​উক্ত প্রতিবাদ সভা ও মিছিলে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >