নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, অন্তত ১৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভবনাথপুর এলাকার একটি ২০ শতাংশ জমি নিয়ে বকুল মিয়ার ও প্রতিপক্ষ মোস্তাক আহম্মেদ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞার রায় ও পেয়েছেন বলে দাবি বকুল মিয়ার।

শনিবার দুপুরে বকুল মিয়ার জায়গায়র উপর টিনের বেড়া দিতে যায় মোস্তাক আহম্মেদ,এই ঘটনায় খবর শুনে বকুল মিয়া ও তার পরিবারের সদস্যরা জমির পাশে আসার পর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ১/ রফিকুল ইসলাম ২/ রাসেল মিয়া ৩/ সাইফুল ইসলাম ৪/ বন জামাই জাকির হোসেন ৫/ বন সাহানাজ বেগম ৭/ নাছিমা বেগম ৮/ বাগনি সুবর্না সহ ১০/১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাসেল মিয়া কে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

বকুল মিয়া অভিযোগ করেন, হামলার সময় তার বাগনির গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বকুল মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। তাদের বিরোধ নিষ্পত্তির জন্য সময় দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >