নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় স্বপ্ন শপের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে বাবু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অপরদিকে, ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকায় নুর উদ্দিন সুপার শপের সামনে অভিযান চালিয়ে মোঃ খোকন (৩৫) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >