নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ রায়হান (২৭)। তিনি পঞ্চগড় সদর থানার শিংপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
৩১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফতুল্লা স্টেডিয়ামের উত্তর পাশে চাষাড়া-সাইনবোর্ড লিংক রোডের এক্সি ওষুধের ডিপোর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রায়হানের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




