নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে সিআর-জিআর পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের সিআর ও জিআর পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তাররা হলেন—সুমিলপাড়া এলাকার নিজাম উদ্দিন, আজিবপুর এলাকার মো. আরমান হোসেন, আদমজীনগর এলাকার ফজলে রাব্বি, সায়লো গেইট শ্রমিক অফিসের সামনে এলাকার মোক্তার হোসেন (৫২) এবং কদমতলী উত্তরপাড়া আদমজী এলাকার মো. ইব্রাহিম (২২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আদালতের সিআর ও জিআর পরোয়ানা রয়েছে। অভিযান শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >