নারায়ণগঞ্জ ।
,

রোগীবাহী মাইক্রোবাসে আগুন, চালকের উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেলো সবাই

রাজবাড়ীর বসন্তপুর নিমতলা রেলগেট এলাকায় সিজারিয়ান রোগী বহনকারী একটি মাইক্রোবাসে আগুনের  ঘটনা ঘটেছে। তবে চালকের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপে গাড়িতে থাকা রোগীসহ পাঁচ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।  

শুক্রবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিকট শব্দ শোনার পর চালক দ্রুত গাড়িটি থামান এবং যাত্রীদের নামিয়ে আনেন। এতে করে প্রাণে বেঁচে যান ৫ জন। 

স্থানীয় এলাকাবাসী মো. সুরুজ হোসেন জানান, বসন্তপুর নিমতলা রেলগেট এলাকায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন জ্বলতে দেখে তিনি এগিয়ে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ীর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের উৎপত্তি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >