বন্দর প্রতিনিধি: বন্দর থানার দায়েরকৃত একটি মামলার জব্দকৃত ব্যাটারী চুরি ঘটনায় ৫ চোরকে আটক করেছে পুলিশ। ওই সময় আটককৃত চোরদের স্বিকাররোক্তি মোতাবেক থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত ৪টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলো নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে মুন্না (৩২) একই এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ২ ছেলে শাকিল (৩৭) ও সাকের (৩৪) সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে সৈকত (৪০) ও নারায়ণগঞ্জ সদর থানার এলাকার রাব্বি (২০)। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে বন্দর থানা কমপ্লেক্সের পুরাতন ভবনের পিছন থেকে এদেরকে আটক করা হয়।





