নারায়ণগঞ্জ ।
,

পরিত্যক্ত স্থান থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শিবচরে পরিত্যক্ত একটি স্থান থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুরের শিবচরে এক পরিত্যক্ত স্থান থেকে আনুমানিক ২০ থেকে ২৩ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহত তরুণীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >