সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে নরসিংদীর শিবপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।
স্বল্পমাত্রার এই ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোরে আকস্মিক কম্পনে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।




