নারায়ণগঞ্জ ।
,

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

বিএনপি থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাকেই প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের শীর্ষ ও সিনিয়র নেতাদের সঙ্গে হওয়া বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

এর পরই তিনি দলের মহাসচিব এবং স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >