সাঘাটার দুই শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার সকাল ১০টায় তিনি নিহত দুই নেতার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এমপি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর পর বোনারপাড়া কাজী আজহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।






