নারায়ণগঞ্জ ।
,

বন্দরে ঋণের টাকা পরিশোধ করতে ব্যার্থ  হয়ে পিকআপ চালক আব্দুল মান্নানের  আত্মহত্যা 

বন্দর প্রতিনিধি: বন্দরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে  আব্দুল মান্নান মিয়া (৩৮) পিকনপ চালক  গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী আব্দুল মান্নান মিয়া বন্দর উপজেলার  ধামগড় ইউনিয়নের গোকুল দাসের বাগ এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে।

আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক ফজলুল হকসহ সঙ্গীয় ফোর্স দুপুর সাড়ে ১২টায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এর আগে রোববার (৯ আগস্ট)  সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার গোকুল দাসের বাগস্থ তার  নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।


এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন এলাকাবাসভ বরাত দিয়ে জানান, পিকআপ চালক আব্দুল মান্নান ঋণগ্রস্থ  ছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তার নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ময়না তদন্তের জন্য  লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >