বন্দর প্রতিনিধি: বন্দরে নারী ও শিশু নির্যাতন মামলা প্রত্যাহারের জন্য বাদিনী দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ার জের ধরে ধৃত আসামী পিতাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রুবেল কিবরিয়া বাদী হয়ে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে প্রতিপক্ষ মেহেদী হাসান ফাহাদ ও সিমা আক্তারের বিরুদ্ধে বন্দর থানায় এ জিডি এন্ট্রি করে।যার জিডি নং- ৩৬০ তাং-৬-৮-২০২৬ ইং। এর আগে গত রোববার (২ আগস্ট) বিকেল ৫টায় এ হুমকির ঘটনাটি ঘটে।
জিডি তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার কলাবাগ এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে রুবেল কিবরিয়া সাথে একই এলাকার মৃত আসরাফ উদ্দিন খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান ফাহাদ ও তার স্ত্রী সিমা আক্তারের সাথে দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উল্লেখিত বিবাদীগন প্রায় সময় অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে জিডি বাদী রুবেল কিবরিয়াকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাননাশের হুমকি প্রদান করে আসছে।
জিডি বাদী রুবেল কিবরিয়া গণমাধ্যমকে আরো জানায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উল্লেখিত প্রতিপক্ষরা আমাকে ও আমার পরিবারকে ঘায়েল করার জন্য আমার ছেলে বিরুদ্ধে বন্দর থানায় মিথ্যা বলৎকার মামলা দায়ের করে। বর্তমানে আমার ছেলে জেল হাজতে রয়েছে। এদিকে মামলার বাদিনী মামলা প্রত্যাহারের জন্য আমার ও আমার পরিবার নিকট ৫ লাখ টাকা দাবি করে উকিলের মাধ্যমে স্ট্যাম্পের মাধ্যমে অঙ্গিকার নামা করে। বিবাদীগন তাদের দাবিকৃত ৫ লাখ টাকা না পেয়ে আমাকে ও আমার পরিবারকে নানা ভাবে হুমকি দামকিসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়াসহ জানমালের নিরাপত্তার জন্য আমি উল্লেখিত বিবাদীদের নামে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি এন্ট্রি করি।






