নারায়ণগঞ্জ ।
,

স্থানীয় এমপি  আবুল কালামের সাথে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির সৌজন্যে স্বাক্ষাত

বন্দর প্রতিনিধি:  নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে  সৌজন্য স্বাক্ষাতে মিলিত হয়েছেন বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের নবগঠিত  এডহক কমিটির নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (৬ আগস্ট)  রাত ৮টায় বন্দর থানার নবীগঞ্জের কদম রসুলস্থ তার নিজ বাসভবনে  তারা এ স্বাক্ষাতে মিলিত হন।


বিএনপি স্থায়ী কমিটির সদস্য  আলহাজ্ব অ্যাডঃ আবুল কালাম এমপিকে নবগঠিত এডহক কমিটি সভাপতি ও সাবেক নারী কাউন্সিলর  রেজওয়ানা হক সুমী নেতৃত্বে এডহক কমিটির  নেতৃবৃন্দ স্কুল এন্ড  কলেজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।  
সৌজন্য স্বাক্ষাত কালে  আরো উপস্থিত ছিলেন বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, অভিভাবক প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি  মোঃ অলিউল্ল্যাহ প্রমুখ। ওই সময় আরো উপস্থিত ছিলেন বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ  আনিসুর রহমান ও  মোঃ জিয়াউর রহমানসহ নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >