বন্দর প্রতিনিধি: বন্দরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, বন্দর থানার নবীগঞ্জস্থ ৮৭ নং এসআই রোড এলাকার হাজী শরীফ হোসেনের ছেলে মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল (৩২) একই থানার একরামপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯) বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার আওয়ামীলীগ নেতা কাদির ডিলারের ২ ছেলে যুবলীগ সদস্য মেজবাউদ্দিন (৪০) ও আওয়ামীলীগ কর্মী মনির হোসেন (৫৫) বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত সাদেক আলী মিয়ার ছেলে আওয়ামীলীগ কর্মী টিপন (৫০) বন্দর থানার উত্তর রুপালী আবাসিক এলাকার মৃত সৈয়দ আলী বেপারী ছেলে আওয়ামীলীগ কর্মী আব্দুর রব (৫৬)। ধৃতদের শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৬০(৭)২৬ নং সন্ত্রাস বিরোধী মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান,
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করে জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরকার বিরোধী মিছিল করার অপরাধে ফতুল্লা ও বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।







