নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মিরাজ হোসেন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে ১| মোঃ দিদার হোসেন (৩৪), জাতীয় পরিচয় পত্র নং-৭৩৫১৪৭৫৭৫৬, জন্ম তাং-০২/০৮/১৯৯২, পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা- শিমা আক্তার, সাং- নয়ামাটি (জুস ফ্যাক্টরির সাথে), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ কে ২৮/০৭/২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ০৪.৪৫ ঘটিকায় ফতুল্লা থানাধীন পশ্চিম দেলপাড়া সাকিনস্থ খালপাড় জামে মসজিদের সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ৫০ (পঁঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।





