নারায়ণগঞ্জ ।
,

লামায় ২ হাজার পরিবার পেল বিএনপির মানবিক সহায়তা

সাম্প্রতিক টানা বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত ২০০০ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাউল, ডাল, পেঁয়াজ ও তেল প্রদান করা হয়। উপজেলা ও পৌর বিএনপি’র ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান উদ্ভোধন করেন, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।

এ সময় বান্দরবান বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, রিটন বিশ্বাস, আলমগীর চৌধুরী, সদস্য সেলিম রেজা, শাহাদাত হোসেন ও গোলাম সরওয়ার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. সাইফুদ্দিন, বিএনপি নেতা আরিফ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম ও মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বিএনপির নেতৃবৃন্দরা।

সহায়তা পেয়ে অনুভূতি প্রকাশ করে আলী আকবর, বানু বেগম ও লুনা আক্তারসহ অনেকে জানান, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে, অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে বিএনপির এ মানবিক সহায়তা অনেক বড় আশীর্বাদ হয়ে এসেছে।

মানবিক সহায়তা প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >