জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নেতৃত্বে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর জুলাইয়ের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পুলিশ সুপার মহোদয় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং শহিদদের আত্মত্যাগের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন।







