নারায়ণগঞ্জ ।
,

মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

বন্দর প্রতিনিধি:  উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ বন্দরে মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় উল্লেখিত প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন  করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেন,
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর এই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থীর উচিত নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গন ও বাড়ির আশেপাশে গাছ লাগিয়ে তার সঠিক পরিচর্যা করা।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  শিবানী সরকারের সভাপতিত্বে বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন 
মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >