নারায়ণগঞ্জ ।
,

বন্দরে শ্বাশুড়িকে নির্যাতন মামলায় পূত্রবধূসহ একই পরিবারের গ্রেপ্তার -৩

বন্দরে বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতন মামলায় পূত্রবধূসহ  একই পরিবারের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত  শনিবার (১১ জুলাই) রাতে বন্দর উপজেলার  বিবিজোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলো, বন্দর উপজেলার বিবিজোড়া মিনারবাড়ী এলাকার মৃত তাহর আলী প্রধানের ছেলে শ্বশুর সেকান্দার মিয়া (৫৫) তার মেয়ে মারুফা আক্তার মীম (২৬) ও ছেলে ইয়াসিন (২০)। এ ঘটনায় আহতের মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে গত শনিবার (১১ জুলাই) রাতে ধৃত ৩ আসামীসহ ৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার। মামলা নং- ২৪(৭)২৬ ধারা- ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ১১৪/ ৫০৬ (২) পেনাল কোড- ১৮৬০। গ্রেপ্তারকৃতদের রোববার (১২ জুলাই দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

জানাগেছে, বন্দর উপজেলা মুছাপুর ইউপির বাজুরবাগ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাহ জালাল মিয়া দুই বছর আগে  পাশ্ববর্তী বন্দর ইউপির বিবিজোড়া গ্রামের সেকান্দার মিয়ার মেয়ে মারুফা আক্তার মীমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে  বৃদ্ধা শ্বাশুড়ির সঙ্গে পূত্রবধূর বনিবনা হচ্ছিলনা।


এ ধারাবাহিকতায় গত পহেলা জুন সকালে মিমাংসার জন্য  পূত্রবধূ মীম ও তার মা-বাবা এবং ভাই  বাজুরবাগ জামাতা শাহ জালালের বাড়িতে আসেন।  এসময় আলোচনার  একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে  বৃদ্ধা শ্বাশুড়িকে  গলায় চেপে ধরে  আচাড় দিয়ে  এলোপাথারী মারধরে কোমরের প্রধান হাড় ভেঙ্গে যায়।  

এঘটনায় বৃদ্ধা শ্বাশুড়ির মেয়ে রাবেয়া আক্তার বাদী হয়ে এক মাস পর গত শনিবার রাতে বন্দর বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি জালাল উদ্দীন জানান, বৃদ্ধা নারীকে পিটিয়ে কোমড়ের হাড়  ভেঙ্গে দেয়ার ঘটনায়  পূত্রবধূ সহ জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >