মু আল আমিন মিন্টু: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। টানা ভারি বৃষ্টির ফলে এই জলাবদ্ধতা সৃষ্টি হলেও এর নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ। মূলত রূপগঞ্জে বহমান বিভিন্ন সরকারি খাল ভরাট ও দখল করে স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার এই ভোগান্তিতে পড়তে হয়েছে বাসিন্দাদের। খালে পানি চলাচল করতে না পারায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
রূপগঞ্জ জুড়ে ছোট বড় মাঝারি সব ধরনের সরকারি খাল ভরাট করেছে দখলদাররা। কয়েক দিনের টানা বৃষ্টিতে এর কুফল ভোগ করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পানিবন্দি মানুষসহ গবাদি পশুগুলো। রাস্তা ঘরবাড়িতে পানি ঢুকে জনজীবন নাকাল। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা স্কুল ও মাদরাসার যেতে পারছেনা । এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যহত হচ্ছে। পাশাপাশি কর্মজীবি মানুষরা কর্মস্থলে সময় মতো পৌছাতে পারছে না বলেও জানা গেছে।
এদিকে, অনেক পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছেন স্থানীয় মাছ চাষীরা।
সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাবো পৌর সভার তেঁতলাব, মসাবো, আড়িয়াবো, কাহিনা, কর্ণোগোপ, গন্ধর্বপুর এলাকার খালগুলো বিভিন্ন মিল কারখার মালিকরাসহ স্থানীয় লোকজন দখল করে আছেন। খালের উপর দোকার ঘর বেশি দেখা যায়। মুড়াপাড়া ইউনিয়ন এলকার মাছিমপুর, আউলিপাড়া, মিরকুটির ছেওসহ অনেক এলাকায় বৃষ্টির পানি আটকা পরে আছে মানুষ।
কাঞ্চন পৌরসভার হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কোশাব, এসব গ্রামের কৃষি জমি পানিতে তলিয়ে গেছে।
বন্ধ হওয়া এসব খাল দিয়ে বৃষ্টির পানি সরে যেতো। বেশ কয়েক বছর ধরে পানি নিষ্কাশন সরকারী খালগুলো ভরাট করে দখলে নিয়ে গেছে। এতে করে বৃষ্টি হলেই পানি আটকা পরে যাচ্ছে।
পানি বন্দী এলাকায় ময়লা ও আবর্জনাযুক্ত এসব পানিতে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে নারী-পুরুষরা পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া আশংকা দেখা দিয়েছে।




