নারায়ণগঞ্জ ।
,

৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান (৩৪)কে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কবরস্থান সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এ সময় রমজানের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রমজান সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোস্তাকিম গফুর ভান্ডারী এবং মাতার নাম আয়েশা খাতুন।

পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত রমজানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক, হত্যা ও বৈষম্যবিরোধী হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >