নারায়ণগঞ্জ ।
,

নিষিদ্ধ পলিথিন জব্দ, শিবু মার্কেটে ২ কোটি ৪০ লাখ টাকার

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পরিচালিত এ অভিযানে দুটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা নারায়ণগঞ্জের শিবু মার্কেট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা।

অভিযানকালে ট্রাক দুটির চালক ও হেলপারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ এবং নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >