নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মামুনুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল ৫ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে সোনারগাঁও থানার নওয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পলাতক আসামি আল আমিনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী মোসাঃ ছালেহা (৩২)-কে গ্রেফতার করা হয়। এ সময় শয়নকক্ষের খাটের ওপর রাখা তোষকের নিচ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছালেহা বানেশ্বরদী গ্রামের বাসিন্দা। তার স্বামী আল আমিন (৪০) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >