নারায়ণগঞ্জ ।
,

বাসাবাড়ির ময়লা সংগ্রহে ১০০ টাকার অতিরিক্ত দাবি করলে ঠিকাদারি বাতিল : সাখাওয়াত

বাসাবাড়ির ময়লা সংগ্রহে ১০০ টাকার বেশি নয়, অতিরিক্ত দাবি করলে ঠিকাদারি বাতিল : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহকারী কর্মীদের কোনো অবস্থাতেই মাসিক ১০০ টাকার বেশি প্রদান করা যাবে না। কোনো কর্মী এর বেশি অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে তাকে অবহিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

‎‎শুক্রবার (৩ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিক সমাজকে জানানো যাচ্ছে যে, বাসাবাড়ির ময়লা ফেলার কর্মীদের ১০০ টাকার বেশি দেবেন না।

কোনো কর্মী ১০০ টাকার বেশি দাবি করলে আমাকে জানান। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল করা হবে।”

‎‎তার এ ঘোষণাকে নগরবাসীর স্বার্থে একটি কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টিও এতে স্পষ্ট হয়েছে।

‎এদিকে প্রশাসকের এ ঘোষণার পর নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ময়লা সংগ্রহের নামে অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা কমে আসবে এবং সেবাখাতে আরও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >