নারায়ণগঞ্জ ।
,

বন্দরে ভুয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ২০ লাখ টাকা আত্মসাৎ। প্রতারক আটক

বন্দর প্রতিনিধি: বন্দরে একটি বেসরকারি বহুজাতিক কোম্পানীতে কর্মী নিয়োগের ভুয়া নিয়োগপত্র দিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারক মোঃ সিফাত ওরফে মোঃ জিয়াউল হাসানকে আটক করে পুলিশের সোপর্দ করেছে প্রতারণার শিকার চাকরি প্রার্থীরা। গ্রেপ্তারকৃত মোঃ সিফাত ওরফে মোঃ জিয়াউল হাসান ২৪ নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ উইলসন রোড এলাকার মোঃ রিপন মিয়া ওরফে আসলাম সরদারের ছেলে।

এ ব্যাপারে চাকরি প্রার্থী মোঃ মনির হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন। ধৃতকে দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মনির হোসেন জানান, প্রায় ৬ মাস আগে সিফাতের সঙ্গে তিনিসহ কয়েকজন চাকরি প্রার্থীর পরিচয় হয়। সিফাত নিজেকে এসিআই কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং বিভিন্ন কোম্পানী প্রতিষ্ঠানে চাকরি দিতে সক্ষম বলে জানায়।  চাকরি পাওয়ার আশায় তারা ১৫জন সিফাতের সাথে যোগাযোগ করেন।

সিফাত ভাল বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে  তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে। চাকরি পাওয়ার আশায় গত বছরের ১০ জুলাই তিনিসহ ১৫জন চাকরি প্রার্থী সিফাতকে ২০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। এরপর বিভিন্ন সময় সিফাত ১৫ জনকে পৃথকভাবে তার বাড়িতে ডেকে নিয়ে প্রত্যেকের হাতে এসিআই’র( প্রতিষ্ঠানের নাম) লোগো ও সিলযুক্ত চাকরির নিয়োগপত্র প্রদান করেন।পরে এ নিয়োগ পত্র নিয়ে তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে গিয়ে জানতে পারেন নিয়োগপত্রগুলো ভূয়া।


এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। সিফাতকে গ্রেফতার করা হয়েছে।   সিফাত প্রতারক চক্রের একজন সদস্য। বিভিন্ন পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দেখিয়ে টাকা আত্মসাৎ করা তার পেশা

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >