নারায়ণগঞ্জ ।
,

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে নারায়ণগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

এ উপলক্ষে প্রথমে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা শিশুশ্রম নির্মূলে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং নিরাপদ ও শোভন কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আসুন শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।’

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >