নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনের  মামলায় যুবলীগ নেতা বাবু শেখ গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার মামলায় যুবলীগ নেতা বাবু শেখ (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবু শেখ বন্দর উপজেলার পুরান বন্দর কাজীবাড়ী এলাকার মৃত সহিদ হোসেনের ছেলে।

ধৃতকে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় বুধবার  (২৪ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত  মঙ্গলবার   (২৩ জুন ) রাতে পুরান  বন্দর কাজীবাড়ীস্থ ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করা হয়।

মামলার  তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৫ আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর শাহীমসজিদ এলাকায বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে যুবলীগ নেতা বাবু শেখ সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >