নারায়ণগঞ্জ । বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৫৫ পিস ইয়াবা ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২.৩৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১১ নং ওয়ার্ড এর খানপুর সর্দারপাড়া সাকিনস্থ দারুস সালাম এতিমখানার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে আসামি ১। মোঃ আশিক দেওয়ান (৩১), পিতা- মোঃ দুলাল @ মোহর আলী দেওয়ান, মাতা- ডলি বেগম, স্থায়ী: গ্রাম- কুতুবপুর (ঋষি বাড়ীর পাশে প্যাদা বাড়ী, ওয়ার্ড নং-০৪, পোঃ বুড়িরহাট), থানা- ডামুড্যা, জেলা -শরীয়তপুর, বর্তমানঃ (সাং-এনায়েতনগর মুরাদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ এবং ২।

সাগর ইসলাম (৩৩), পিতা- শহিদুল ইসলাম, মাতা-হালিমা বেগম, স্থায়ীঃ গ্রাম- খানপুর, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমানঃ গ্রাম- খানপুর (নগর খানপুর পলিস্টার ক্লাব), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ স্থায়ী-১ : গ্রাম- খানপুর (বাসা/হোল্ডিং নং নতুন-৩২/১(পুরাতন-২৫/১), খানপুর ব্রাঞ্চ রোড), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদের হেফাজত থেকে মোট ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫.৫ গ্রাম উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ আশিক দেওয়ান (৩১) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ০৬ টি মাদক মামলা ও ০১ টি অস্ত্র মামলা এবং ২। সাগর ইসলাম (৩১) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >