নারায়ণগঞ্জ । বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় আওয়ামী লীগের ‘দোসর বিরুদ্ধে সুদখোরি ও হুমকির অভিযোগ

ফতুল্লায় আওয়ামী লীগের ‘দোসর বিরুদ্ধে সুদখোরি ও হুমকির অভিযোগ, ভাই তদন্ত ওসির দাপুটে এলাকার নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার রাবেয়ার

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা আমতলা এলাকার এক নারীর বিরুদ্ধে এলাকায় সুদের ব্যবসা পরিচালনা, ক্ষমতার দাপট দেখিয়ে অপকর্ম এবং প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারীর নাম রাবেয়া আক্তার (৩৮)। তিনি ফতুল্লার কুতুবপুরের শাহিবাজার আমতলা এলাকার জালাল মিয়ার মেয়ে।

​ (২৩ জুন, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোসাঃ খাদিঁজা (৩৫)।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাবেয়া আক্তার এলাকায় একজন কুখ্যাত সুদখোর, খারাপ ও উচ্ছৃঙ্খল প্রকৃতির মহিলা হিসেবে পরিচিত। অভিযোগকারী খাদিঁজা জানান, রাবেয়ার বাবা সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ড্রাইভার ছিলেন। এছাড়া তার এক ভাই ফারুক ‘তদন্ত ও সি’ এবং অন্য ভাই খোকন একজন ব্যাংক কর্মকর্তা।

স্ব-পরিবারে তারা আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছিল। রাবেয়া তার বাবা ও ভাইদের নামের দাপট দেখিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন।
​ঘটনার সূত্রপাত ও হুমকি
​অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত রাবেয়া আক্তার দীর্ঘদিন ধরে খাদিঁজার বড় ভাই মোঃ মাসুদ রানা (৪৫)-কে বিভিন্ন সময়ে প্রেম ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন এবং টাকার প্রলোভন দেখিয়ে উত্যক্ত করছিলেন। কিছুদিন আগে রাবেয়া মাসুদ রানাকে কিছু টাকা প্রদান করেন।

গত ২১ জুন, ২০২৬ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাক্ষীদের উপস্থিতিতে সেই টাকা রাবেয়াকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়।
​টাকা বুঝে পাওয়ার পরও রাবেয়া আক্তার অসৎ উদ্দেশ্যে আরও অযৌক্তিক টাকা দাবি করতে থাকেন এবং দাবি পূরণ না করলে মিথ্যা মামলার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গতকাল ২২ জুন, ২০২৬ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় রাবেয়া আক্তার পুনরায় মাসুদ রানার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। খাদিঁজা ও তার পরিবার এই অযৌক্তিক টাকা দিতে অস্বীকৃতি জানালে রাবেয়া তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবনে মেরে ফেলাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

​ভুক্তভোগী খাদিঁজা জানান, ঘটনার পর নিরুপায় হয়ে তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে আজ পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন। তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনায় জড়িত অভিযুক্ত রাবেয়া আক্তারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >