নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০১ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর তত্ত্বাবধানে এসআই/(নিঃ) আরিফুজ্জামান এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ১৬/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২.৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাঁচপুর চেঙ্গাইন রোডস্থ বালুর মাঠ এর উত্তর পূর্ব দিকের কর্নার হতে ১।

মোঃ ফাহিম (২০), পিতা- মোঃ ফরিদ মিয়া, মাতা- মোছাঃ মিনারা বেগম, স্থায়ী ঠিকানা-7 গ্রাম- হাসান হোসাইন নগর, ডাক্তার বাড়ী, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানা- গ্রাম- কাঁচপুর, সোনাপুর, মতিন খাঁন এর প্লটের ম্যানেজার, জাহিদ7 মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ; ২।

মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৫), পিতা- মৃত সামছুল মিয়া, মাতা- মৃত ময়না বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- খৈতারগাঁও, ইউপি- সনমান্দি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, বর্তমান ঠিকানা- গ্রাম- কাঁচপুর, সোনাপুর মেম্বার গলি, নজুর বাড়ীর পাশের বাড়ীর ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮), পিতা- মোঃ আঃ রহমান, মাতা- মোছাঃ সায়রা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- পাথরঘাটা, থানা- কোতয়ালী, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- গ্রাম- কাঁচপুর, (সোনাপুর বটতলা বালুর মাঠ এলাকায় ভাসমান), থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ’দের ০১ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশ থাকে যে, ধৃত মাদক ব্যবসায়ী মোঃ মুঞ্জুরুল ইসলাম (৪৫) এর বিরুদ্ধে ৩ টি মাদকের মামলা, মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮) এর বিরুদ্ধে সোনারগাঁও থানায় ০২ টি মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >