সময় নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে প্রিয় তানভীর হোসেনের শ্রদ্ধেয় মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকভাবে দোয়া করি, তিনি যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট ও অসুস্থতা দূর করে দেন এবং দীর্ঘায়ু ও নেক হায়াত দান করেন।
আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ায় তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। সকলের নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
তানভীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মাত্র ৩০ ঘণ্টা আগেও মা হাসপাতালের কেবিনে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। মনে হচ্ছিল তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখনো পরিস্থিতির উন্নতি হয়নি।
তিনি লিখেছেন, মায়ের দোয়া ছাড়া আমি অচল। আমার জন্য হলেও মাকে সুস্থ হতেই হবে। নইলে আমার জন্য আর কেউ দোয়া করার মত থাকবে না। আল্লাহ তুমি আমারে বঞ্চিত কইরো না। আমার মাকে দ্রুত সুস্থ করে দেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন।
আল্লাহুম্মা আশফিহি শিফাআন কামিলা, ওয়া আজিল লাহুল আফিয়াহ।
আমিন।







